নোয়াখালীতে মানববন্ধন

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

ঠাকুরগাঁও জেলার তিন সাংবাদিকের বিরুদ্ধে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়ের করা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে স্বাস্থ্যবিধি মেনে জেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন করেন।

আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সহসভাপতি শাহ এমরান মোহাম্মদ সুজন, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক আবুল হাসেম, মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমান প্রমুখ অংশ নেন।

এ সময় বক্তব্য দেন সাংবাদিক আবু নাছের মঞ্জু। তিনি সাংবাদিকদের পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং হয়রানিমূলক কালো আইনটি বাতিলের দাবি জানান।