বিধিনিষেধ শিথিলের ৮ দিনে চলবে ৫৭ জোড়া ট্রেন

করোনাভাইরাস রোধে কঠোর বিধিনিষেধ ১৫ জুলাই থেকে আট দিনের জন্য উঠে যাচ্ছে। ওই দিন থেকেই আন্তনগর ও মেইল মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চলবে।

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ে সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ বিকেল পাঁচটা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। আর ১৫ জুলাই থেকে থেকে ৩৮ জোড়া আন্তনগর ও ১৯ জোড়া মেইল যাত্রা শুরু হবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ ১৫ থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে এই সময়ে মানুষকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। এ বিষয়ে আজ আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।