উৎক্ষেপণে ব্যর্থ ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

সফল হলো না ভারতের ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ। গত সোমবার ভারতের বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে সেটি। অর্থাৎ উৎক্ষেপণ প্রত্যাশা পূরণ হয়নি অত্যন্ত শক্তিশালী ভারতীয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ব্রহ্মসের সবচেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রটিরই পরীক্ষামূলক উৎক্ষেপণ চলছিল। ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটির ইঞ্জিন বা প্রপালসন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির জন্যই উৎক্ষেপণে ব্যর্থ হয়। তবে কেনো উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়েছে শক্তিশালী ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি তার কারণ অনুসন্ধানের জন্য ব্রহ্মস অ্যারোস্পেস করপোরেশন এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞদল গঠন করা হয়েছে।