যৌন নিপীড়নের অভিযোগে শাবিপ্রবির ছাত্র বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র।

গতকাল মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এর আগে গত সোমবার ভুক্তভোগী শিক্ষার্থী ওই ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, ‘আমরা ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। অভিযুক্ত শিক্ষার্থী নিজেও এ ঘটনা স্বীকার করেছেন।’