কোরবানির ঈদে সহায়তায় জন্য ৫২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। এ টাকায় ১ হাজার ১৮০ জন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে সহায়তা করা হবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে সারা দেশে লকডাউন চলছে। এর মধ্যে কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে। এ অবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সহায়তা পৌঁছানোর লক্ষ্যে ট্রাস্টের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে নির্ধারিত শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব ব্যাংক হিসাবে টাকা পৌঁছে যাবে।