‘রেহানা মরিয়ম নূর’ এর প্রশংসা করলেন অনুরাগ কাশ্যপ

মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। ৭ জুলাই আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমাটি কানে প্রদর্শিত হওয়ার পর দর্শকদের ‘স্ট্যান্ডিং ওভেশান’ পেয়েছে। আর তারপর থেকেই প্রশংসায় ভাসছেন পরিচালক সাদ, নায়িকা বাঁধন ও কলাকুশলীরা।

এদিকে ১৩ জুলাই, মঙ্গলবার সন্ধ্যার পর অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা ও আড্ডা হয় আজমেরী হক বাঁধনের। সঙ্গে ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’ প্রযোজক জেরেমি চুয়াও। বাঁধন নিজের ফেসবুকে অনুরাগ কাশ্যপের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। যেখানে অনুরাগ ‘রেহানা মরিয়ম নূর’ –এর প্রশংসা করেন। পরিচালক সাদ, নায়িকা বাঁধন ও প্রযোজকেরও প্রশংসা করেন তিনি।

অনুরাগ বলেন, ‘রেহানা মরিয়ম নূর খুবই পাওয়ার ফুল একটি ছবি। এর স্টোরি, কালার, এডিটিং, অ্যাক্টিং থেকে শুরু করে সবকিছুই এক্সট্রা অর্ডিনারি। এই ছবির মাধ্যমে বাংলাদেশ কানে অফিসিয়ালি এন্ট্রি নিল। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি।’