চট্টগ্রামে দৈনিক সংক্রমণের রেকর্ড, মৃত্যু ১০

চট্টগ্রামে একদিনে হাজার পেরিয়ে করোনাভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। এ সময়ে ১ হাজার ৩ জনরোগী শনাক্ত হন। এই সময়ে করোনায় মৃত্যুবরণ করেন ১০ জন।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্টে, কক্সবাজার মেডিকেল কলেজ ও ১০ ল্যাবরেটরিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ। নতুন শনাক্ত ১ হাজার ৩ জনের মধ্যে শহরের ৬৫২ ও ১৪ উপজেলার ৩৫১ জন।

গতকাল করোনায় আক্রান্তদের মধ্যে শহরের ৪ জন ও গ্রামের ৬ জন মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৮০০ জন।

এতে শহরের ৫০৮ ও গ্রামের ২৯২ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১৬২ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৫১ হাজার ৪০১ জনে উন্নীত হয়েছে।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৮৬ জন ও বাসা থেকে চিকিৎসায় সুস্থ হন ৪৪ হাজার ৩১৫ জন।