গর্ভবতী অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাবেক এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৪ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত নবনীতা সরকার মিতু বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একই বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিমন সরকারের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের পক্ষ থেকে তার মৃত্যুর তথ্য জানানো হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা মহাশ্মশান ঘাটে মৃতের শেষকৃত্য করে তার পরিবার।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।