নৌভ্রমণে স্বাস্থ্যবিধি না মানলে যাত্রী ও লঞ্চমালিকদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর নৌ-মন্ত্রণালয়। যাত্রীদের শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরিধান ছাড়া নৌভ্রমণ করলে যাত্রীদের জরিমানা করা হবে। এজন্য লঞ্চমালিকদের সচেতন থাকতে হবে। গতকাল বুধবার দুপুর ১২টায় সদরঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস-কারখানা বন্ধ থাকায় ঈদের আগে-পরে বহু শ্রমিক ঢাকা ছাড়বে। তাদের যাত্রা নির্বিঘœ করতে কাজ করা হচ্ছে এবং কর্মহীন নৌশ্রমিকদের প্রণোদনা দেওয়া হবে।