মাগুরা সদর উপজেলায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে এক স্বাস্থ্য সহকারী লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আইয়ুব আলী (৫৫)। মঙ্গলবার রাতে লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। এলাকায় তিনি পল্লী চিকিৎসক হিসেবেও পরিচিত ছিলেন। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, আইয়ুব আলী শত্রুজিৎপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।
মঙ্গলার রাত ৯টার দিকে নিজ কক্ষে আইয়ুবকে ঝুলতে দেখেন বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।