ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সাধনা রানী (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই উপজেলায় এ ঘটনা ঘটে।
সাধনা রানী হরিণাকুন্ডু পৌরসভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের দিগনগর গ্রামের কৃষ্ণ কুমারের স্ত্রী।
স্থানীয়রা জনায়, সাধনা রানী নিজ ঘরে কাজ করার সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা জানান, গৃহবধূ সাধনা রানীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় হরিনাকুন্ডু থানায় একটি অপমূত্যু মামলা হয়েছে।