রূপায়ণ গ্রুপের মিডিয়া কোঅর্ডিনেটর মেহেদী হাসানের শ্বশুর এবং বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে আনোয়ার খান মর্ডান হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬১ বছর ।
তিনি স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জহিরুল হক নান্না ও সাধারণ সম্পাদক মো. আতিকুল হক এবং আমতলী আইনজীবী সমিতির সব সদস্য।