বাক্যে সাধারণ ও চরম অবস্থা নির্দেশক ইংরেজি শব্দের ব্যবহার

ইংরেজি ভাষায় কোনো জিনিসের সাধারণ অবস্থা ও চরম অবস্থা বোঝানোর জন্য ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। সঠিক ও অর্থপূর্ণ ইংরেজি ভাষা ব্যবহারে পারদর্শিতা অর্জন করতে হলে বাক্যে এ শব্দগুলোর প্রয়োগ জানা গুরুত্বপূর্ণ। আজ আমরা সাধারণ ও চরম অবস্থা নির্দেশক কিছু ইংরেজি শব্দ বাক্যে যেভাবে ব্যবহার হয় তা জানব।

Normal: Hot- I always like hot coffee.

আমি সবসময় গরম কফি পছন্দ করি।

Extreme: Boiling- The water is boiling, so don’t put your hand into it.

পানিটা ফুটন্ত, তাই এর ভেতর হাত দিয়ো না।

Normal: Cold- Please take your sweater with you because it is cold outside.

দয়া করে তোমার সঙ্গে তোমার সোয়েটারটা নিয়ে নাও কারণ বাইরে ঠান্ডা।

Extreme: Freezing- I don’t want to go outside because it is freezing.

আমি বাইরে যেতে চাই না কারণ প্রচন্ড ঠান্ডা।

Normal: Good- You should watch the movie because it is good.

তোমার ছায়াছবিটা দেখা উচিত কারণ এটা ভালো।

Extreme: Brilliant- Alex is not only brilliant but also a good human being.

অ্যালেক্স শুধু মেধাবীই নয় একজন ভালো মানুষও বটে।

Normal: Big- Jim pinned up the notice on the big board.

জিম বড় বোর্ডে নোটিসটা পিন দিয়ে আটকে দিল।

Extreme: Gigantic- We entered a gigantic hall.

আমরা একটা বৃহদাকার হলে প্রবেশ করলাম।

Normal: Bad- Why are you in such a bad mood?

তুমি এমন খারাপ মেজাজে আছো কেন?

Extreme: Awful- The movie was awful.

ছায়াছবিটা অত্যন্ত খারাপ ছিল।

Normal: Dirty- Why have you kept your room so dirty?

তুমি তোমার রুম এত অপরিচ্ছন্ন রেখেছ কেন?

Extreme: Filthy- The place was so filthy that we couldn’t stand there.

জায়গাটা এত নোংরা ছিল যে আমরা সেখানে দাঁড়াতে পারলাম না।

Normal: Tired- I can’t go with you because I am so tired.

আমি তোমার সঙ্গে যেতে পারব না কারণ আমি খুব ক্লান্ত।

Extreme: Exhausted- We all were exhausted after the whole day’s hard work.

সারা দিনের কঠোর পরিশ্রমের পর আমরা সবাই প্রচ- ক্লান্ত ছিলাম।

Normal: Clean- I always keep my room clean.

আমি সবসময় আমার রুম পরিষ্কার রাখি।

Extreme: Spotless- Her character is spotless.

তার চরিত্র নিষ্কলুষ।

Normal: Beautiful- We were enjoying the beautiful sceneries of the mountain.

আমরা পর্বতের সুন্দর দৃশ্যাবলি উপভোগ করছিলাম।

Extreme: Gorgeous- The dress was so gorgeous that everyone was looking at that.

পোশাকটা এত চমৎকার ছিল যে সবাই সেটার দিকে তাকিয়েছিল।

Normal: Interesting- The book is interesting; you should read it.

বইটি মজাদার; তোমার এটা পড়া উচিত।

Extreme: Fascinating- The blue colour of the sari was so fascinating.

শাড়িটার নীল রংটা খুব আকর্ষণীয় ছিল।