চাকরি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট

পদ ও যোগ্যতা : সহকারী রেজিস্ট্রার ১ জন। বেতনক্রম : ২৯০০০-৬৩৪১০ টাকা। বয়স সর্বনিম্ন ৩৭ বছর। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ১ জন। বেতনক্রম : ২৯০০০-৬৩৪১০ টাকা। বয়স সর্বনিম্ন ৩৭ বছর। হিসাবরক্ষণ কর্মকর্তা ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। উপ-সহকারী প্রকৌশলী ১ জন। হিসাবরক্ষণ কর্মকর্তা ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই (www.smu.edu.bd)  ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সিলেট-এর অস্থায়ী ক্যাম্পাসে। রেজিস্ট্রার, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট; এই  ঠিকানায় ডাক বা কুরিয়ার বা সরাসরি অফিস চলাকালীন দুপুর আড়াইটার মধ্যে আবেদন জমা দেওয়া যাবে ২৫ জুলাই, ২০২১ পর্যন্ত। যোগাযোগ : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, চৌহাট্টা, সিলেট।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৬ জুলাই, পৃষ্ঠা ৭

বাংলাদেশ সরকারি কর্মকমিশন

পদ ও যোগ্যতা : বিসিএস (স্বাস্থ্য) জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিওলজি) ৪০৯ জন। এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি পাস। বিএম অ্যান্ড ডিসি-এর নীতিমালা অনুসারে। ১ জুলাই ২০২১ তারিখে বয়স সর্বোচ্চ ৫০ বছর। সরকারি কর্মকমিশনের (http://bpsc.teletalk.com.bd)  এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় ২৭ জুলাই, ২০২১ রাত ১১টা ৫৯ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়াসহ দরকারি সব তথ্য জানা যাবে এই (www.bpsc.gov.bd)  এবং (http://bpsc.teletalk.com.bd)  এই ওয়েবসাইটের মাধ্যমে। যোগাযোগ : বাংলাদেশ সরকারি কর্মকমিশন, আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৪ জুলাই, পৃষ্ঠা ৬

অর্থ মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : ড্রাইভার ১ জন। অষ্টম শ্রেণি বা সমমানের পাস এবং হালকা যানবাহন চালনার বৈধ লাইসেন্সধারী। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১ জুলাই ২০২১ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর।www.mof.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের নির্ধারিত ফরম। সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি ও অতিরিক্ত সচিব (প্রশাসন ও সমন্বয়), অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, ভবন নম্বর ১১, কক্ষ নম্বর ১৬১৭, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এই ঠিকানায় ডাক বা কুরিয়ার আবেদন জমা দেওয়া যাবে ২৮ জুলাই, ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, প্রশাসন ০৪ অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

            সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ জুলাই, পৃষ্ঠা ৭

গ্রন্থনা : আনিকা তাহসিন