ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল নিয়ে গুঞ্জন কম হয়নি। পল পগবার সঙ্গে বিনিময় করে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন- এমন খবরও শোনা গিয়েছিল। কিন্তু ক্লাবটির ডিরেক্টর সাবেক চেক ফুটবলার পাভেল নেদভেদ জানিয়ে দিয়েছেন, রোনালদো ক্লাব ছাড়বেন এমন কোনো ইঙ্গিত নেই।
ইউরো ২০২০ এ শেষ ষোলো থেকে বাদ পড়া পর্তুগালের অধিনায়ক বর্তমানে ছুটি কাটাচ্ছেন দেশে। ২৫ জুলাই ইতালিতে ফেরার কথা বলে জানিয়েছেন নেদভেদ। ২২ আগস্ট উদিনেসের সঙ্গে ম্যাচ দিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে জুভেন্তাস। দলটির সঙ্গে চুক্তির আরও এক বছর বাকি রোনালদোর। ইন্টারনেট।