বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনতে ইউনিক পরিচিতি নম্বর তৈরির পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিগগির এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হবে। সম্প্রতি অনুষ্ঠিত ইউজিসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষকে অনতিবিলম্বে ইউনিক পরিচিতি নম্বর তৈরির পরামর্শ দিয়ে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে তাদের ডেটাবেজ সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।