রাজধানীর কারওয়ান বাজার এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসা কথিত ‘দাদা বাহিনী’র অন্যতম সদস্য মজিবুর রহমান শেখ ওরফে মজিদ ওরফে রাসেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ডিবি তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমা সাংবাদিকদের জানান, বুধবার রাতে দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কথিত দাদা বাহিনীর সদস্যরা কারওয়ান বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করত। চাঁদা না দিলে আকস্মিক হামলা করে ব্যবসায়ীদের উপর। এই ঘটনায় থানায় মামলা হয়েছে