টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। 

শুক্রবার হারারেতে দুপুর ১.৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে দুই দল। 

পারিবারিক কারণে দেশে ফেরায় এই সিরিজে মুশফিকুর রহিম নেই বাংলাদেশ স্কোয়াডে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও থাকবেন না তিনি। গোড়ালিতে চোট পাওয়ায় একাদশে নেই পেসার মুস্তাফিজুর রহমান। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স, টিমিসেন মারুমা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, লুক জংওয়ে, তেন্দাই চাতারা, ব্লেসি মুজারাবানি, রিচার্ড এনগারাভা।