‘গুম-খুন' হওয়াদের পরিবারকে ঈদের আগে সহায়তা দিলেন আমিনুল হক

ঈদুল আজহা উপলক্ষে বিএনপির গুম-খুন হওয়া নেতা-কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

শুক্রবার দুপুরে রাজধানী মিরপুরের পল্লবী-রূপনগর থানা এলাকায় বিভিন্ন সময়ে বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে গুম-খুন হওয়া নেতা-কর্মীদের বাসায় যান আমিনুল হক। তাদের পরিবারের খোঁজ খবর নেন। এই সময় প্রতিটি পরিবারের হাতে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে এসব উপহারসামগ্রী পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এর আগে গত ঈদুল ফিতরেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পক্ষে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন আমিনুল হক।

বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক জানান, বর্তমান সরকারের আমলে বিএনপির অনেক নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্যক্তিগত উদ্যোগে পল্লবী ও রূপনগর এলাকায় স্বজনহারা পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। এই চেষ্টা সব সময় অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।