হান্নান শাহর স্ত্রী ফাররুখ সুলতানা মারা গেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহর স্ত্রী সৈয়দা ফাররুখ সুলতানা গতকাল শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার সকালে মহাখালী ডিওএইচএস জামে মসজিদে মরহুমার জানাজা হবে। এরপর গাজীপুর কাপাসিয়া উপজেলায় নিয়ে যাওয়া হবে। সেখানে দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

এদিকে ফাররুখ সুলতানার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।