নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘প্রভাবশালীদের দখল করা জায়গা উদ্ধার না করে সিআরবি এলাকা ধ্বংস করে তাদেরই আবারও নতুন এলাকা দখলের সুযোগ করে দিচ্ছে সরকার। কারণ, এই প্রভাবশালীরা সবাই সরকারি দলের, অবৈধ সরকারের মদদপুষ্ট।’ গতকাল শুক্রবার দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এই জিএস চট্টগ্রাম শহর এবং শহরতলিতে বাংলাদেশ রেলওয়ের অনেক পরিত্যক্ত জমি পড়ে থাকার পরও ‘চট্টগ্রামের ফুসফুস’ হিসেবে পরিচিত সিআরবির শিরীষতলা এলাকায় গাছ এবং টিলা কেটে হাসপাতাল নির্মাণের নিন্দা এবং প্রতিবাদ জানান। মান্না মনে করেন, ‘সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত চট্টগ্রাম শহরের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস এবং তৎসংলগ্ন এলাকা দখল করার পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়।’
মান্না বলেন, ‘ব্রিটিশ আমলের চুন-সুরকির সিআরবি ভবনকে ঘিরে শতবর্ষী গাছগাছালি, পিচঢালা আঁকাবাঁকা রাস্তা, ছোট-বড় পাহাড়-টিলা আর নজরকাড়া বাংলোগুলো ঘিরে মনজুড়ানো যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সিআরবিতে, যেখানে দুদ- সময় কাটানো কিংবা বুকভরে নিঃশ্বাস নেওয়া যায়।