দেশে করোনা ভ্যাকসিন সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করার পাশাপাশি দেশের ১০০ হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেনের ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে ১ হাজার ২০০ আইসিইউ বেড স্থাপন করে পাঁচটি করোনা হাসপাতাল নির্মাণ করা হয়েছে।;
গতকাল শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।