রবিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

রবিবার রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা মসজিদ এলাকা ও তেজগাঁও বিজ্ঞান কলেজ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন...ভারতের নয়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘বাংলাদেশি নাগরিকত্ব’ নিয়ে হইচই

শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাইপলাইনের তিনটি জায়গায় বাল্ব প্রতিস্থাপনের জন্য এসব এলাকায় রোববার গ্যাস সরবরাহ ব্যাহত হবে।

আরও পড়ুন...ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

এদিকে ঈদ উল আযহার ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে তিতাস গ্যাস।

প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রাতিষ্ঠানিক আদেশে ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ও ঈদের ছুটিতে সবাইকে কর্মস্থলে থাকার এই নির্দেশনা জারি করা হয়।

দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির অবনতির কারণে কর্তৃপক্ষ এই আদেশ জারি করেছে।

ফলে প্রতিষ্ঠানের সকল ডিভিশন, বিভাগ বা  শাখা প্রধানগণ কোন ছুটি মঞ্জুর করতে পারবেন না। পূর্বের ন্যায় শিফট ডিউটি অপরিবর্তিত থাকবে বলেও আদেশে বলা হয়েছে।