বরিশালে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন

বরিশালে করোনা প্রতিরোধ বুথ স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় নগরের সদর রোড কাকলীর মোড় এলাকায় মুক্তিযোদ্ধা কনস্টেবল হারুন অর রশিদ পুলিশ বক্সের সামনে এই বুথ স্থাপনের উদ্বোধন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে এবং স্টেপ্স টু এসডিজিএস ও জিবিএফ-এর সহযোগিতায় করোনা প্রতিরোধ বুথ নগরের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত হয়েছে। স্থাপিত এই বুথ থেকে পথচারীরা হ্যান্ড স্যানিটাইজ করাসহ নির্ধারিত বুথে পুরনো মাস্ক রেখে নতুন মাস্ক সংগ্রহ করতে পারবেন।