মোটরসাইকেল- আলমসাধু সংঘর্ষে নারী নিহত

ঝিনাইদহের মহেশপুরে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভুন্দি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শামীম হোসেন (৪০) নামে মোটরসাইকেলটির এক আরোহী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার কানাইডাঙ্গা এলাকার তুষার সিরামিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভুন্দি বেগম মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মিঠু মিয়ার স্ত্রী।  স্থানীয়রা জানান, ঘটনার সময় কানাইডাঙ্গা তুষার সিরামিকের সামনে মোটরসাইকেল ও আলমসাধুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই নারীসহ দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ভুন্দি বেগমের মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।