হাসেম ফুড কারখানা পরিদর্শন ‘নাগরিক তদন্ত কমিটির’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনায় গঠিত ‘নাগরিক তদন্ত কমিটি’ তদন্তকাজ শুরু করেছে। গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন আহ্বায়ক জ্যোতির্ময় বড়ুয়া ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইলসহ কমিটির সদস্যরা।

পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক আনু মাহমুদ বলেন, দেশে কারখানায়, রাসায়নিক গুদামে ও গ্যাস লিকেজে আগুন লাগাসহ বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।