দুমকিতে হতদরিদ্রের ঘর

নকশা পাল্টে নির্মিত দোতলা ভেঙে দিলেন ইউএনও

পটুয়াখালীর দুমকিতে মুজিববর্ষে হতদরিদ্রের নামে সরকারি বরাদ্দের ঘরের নকশা পাল্টে নির্মিত দোতলা অংশ ভেঙে দিয়েছে প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুমকি সাতানী গ্রামে মো. কালাম সিকদারের ওই দোতলা ঘরের ছবি ভাইরাল হলে প্রশাসন নড়েচড়ে বসে।

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আবদুল্লাহ সাদীদ লোকজন নিয়ে গিয়ে নকশা পাল্টে নির্মিত সেই ঘরের ছাউনির টিন খুলে দোতলা অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। ইউএনও দেশ রূপান্তরকে জানান, নকশা পরিবর্তন করে নির্মিত সবকটি ঘর ভেঙে নকশা অনুযায়ী করা হবে।