দুই মহাদেশে ২০৩০ ফুটবল বিশ্বকাপ

এখনো নিশ্চিত নয়। তবে হতেও পারে। ২০৩০ ফুটবল বিশ্বকাপ হবে একই সঙ্গে এশিয়া এবং ইউরোপে। কারণ ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চাচ্ছে সৌদি আরব এবং ইতালি। খবরটি দিয়েছে ইংল্যান্ডের এক শীর্ষস্থানীয় ওয়েবসাইট। আমেরিকার একটি সংস্থার উৎসাহে এশিয়া-ইউরোপের যুগলবন্দি হতে পারে বিশ^কাপ। ইতালি রাজি না থাকলে মরক্কো বা মিসরের সঙ্গে জুটি বেঁধে সৌদি আরব আয়োজন করতে পারে বিশ্বকাপ। ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার দাবি ইতিমধ্যে স্পেন এবং পর্তুগাল জানিয়ে রেখেছে। তারাও যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করতে চায়। উয়েফার সমর্থনও রয়েছে তাদের প্রতি। আয়োজক হতে চায় আর্জেন্টিনা এবং উরুগুয়েও। তবে শেষ পর্যন্ত যদি আয়োজক সৌদি আরব ও ইতালি হয় তাহলে ফুটবল ইতিহাসে এটাই প্রথম বিশ্বকাপ হবে, যেটার আয়োজক দুটি ভিন্ন মহাদেশ। ইন্টারনেট।