পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী (বুরহান সিদ্দিকী) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তিনি মারা যান।
রবিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বুরহান সিদ্দিকী ক্যানসারে ভুগছিলেন।
প্রয়াত বুরহান সিদ্দিকী বাংলাদেশের প্রথম সিভিল পিসকিপিং কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন।
বুরহান সিদ্দিকী ১৯৯৮ সালের সেপ্টেম্বর থেকে ২০০০ সালের জুন মাস পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি পানি সম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণায়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন।
বুরহান সিদ্দিকী ১৯৭১ সালে রেহানা সিদ্দিকীকে বিয়ে করেন। তাদের এক ছেলে লুৎফি সিদ্দিকী এবং এক মেয়ে হুসনা সিদ্দিকী। ছেলে লুৎফি সিদ্দিকী ইউনাইটেড ব্যাংক অব সুইজারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
আরও পড়ুন... রবিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না