দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

রবিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার এই শুভেচ্ছার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, “আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা। আমি আপনাদের মাধ্যমে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সারা দেশের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি। সেই সঙ্গে আমি এই ভয়ংকর দুঃসময়ে করোনার সময়ে যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনারা সকলে যাতে সুস্থ থাকেন সেই দোয়া আমি করছি।”