করোনা পরিস্থিতিতে স্থগিত হওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে একটি অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে ডিনদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের মধ্যে রয়েছে প্রথম টার্মের রিভিউ ক্লাস চলবে ১ থেকে ১৪ আগস্ট, অনলাইন/অফলাইন পরীক্ষা গ্রহণ সংক্রান্ত প্রশিক্ষণ হবে ১৬ থেকে ৩১ আগস্ট, মডেল টেস্ট ১ থেকে ৬ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় রিভিউ ক্লাস ৭ থেকে ২০ সেপ্টেম্বর, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ১৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।