প্রথম অধ্যায় : আকাইদ বিশ্বাস
সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন-১. রিসালাত কী?
উত্তর : নবি-রাসুলের কাজ বা দায়িত্বকে রিসালাত বলে।
প্রশ্ন-২. আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কারা?
উত্তর : নবি-রাসুল।
প্রশ্ন-৩. নবি-রাসুল কীভাবে জ্ঞান লাভ করতেন?
উত্তর : ওহির মাধ্যমে।
প্রশ্ন-৪. ওহি মানে কী?
উত্তর : আল্লাহর বাণী।
প্রশ্ন-৫. কোন ফেরেশতা নবি-রাসুলের কাছে ওহি নিয়ে আসতেন?
উত্তর : হজরত জিবরাইল (আ.)।
প্রশ্ন-৬. নবি-রাসুলের লক্ষ্য কী ছিল?
উত্তর : মানুষের কল্যাণ সাধন।
প্রশ্ন-৭. তাওহিদ কী?
উত্তর : আল্লাহ এক এবং তার কোনো শরিক নেই এই বিশ্বাস।
প্রশ্ন-৮. দীন কী?
উত্তর : আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা।
প্রশ্ন-৯. আখলাক কী?
উত্তর : চারিত্রিক গুণ।
প্রশ্ন-১০. শরিয়ত কী?
উত্তর : হালাল-হারাম ও জায়েজ-নাজায়েজের শিক্ষা।
প্রশ্ন-১১. আখিরাত কী?
উত্তর : মৃত্যু-পরবর্তী জীবন।
প্রশ্ন-১২. কারা পথপ্রদর্শক ছিলেন?
উত্তর : নবি-রাসুলরা।
প্রশ্ন-১৩. ওয়ালিকুল্লি কাওমিন হাদিন অর্থ কী?
উত্তর : প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক এসেছেন।
প্রশ্ন-১৪. সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবি কে?
উত্তর : মহানবি হজরত মুহাম্মদ (স)।
প্রশ্ন-১৫. খাতামুন্নাবিয়্যিন কে?
উত্তর : মহানবি হজরত মুহাম্মদ (স)।
প্রশ্ন-১৬. খাতামুন্নাবিয়্যিন অর্থ কী?
উত্তর : সর্বশেষ নবি।
প্রশ্ন-১৭. ইমানের তৃতীয় বিষয় কী?
উত্তর : আখিরাত।
প্রশ্ন-১৮. আখিরাত অর্থ কী?
উত্তর : পরকাল।
প্রশ্ন-১৯. কোন জীবনের শেষ নেই?
উত্তর : আখিরাতের জীবনের।