রাজধানীর যাত্রাবাড়ীতে এক মুরগি ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ৩৭ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। তার নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহাঙ্গীর আলম জানান, সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ীতে আসেন। এ সময় তিন ছিনতাইকারী টাকা-পয়সা ছিনিয়ে নেয়।