ব্রেন্ডন টেলরকে ইনিংস বড় করতে দিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যক্তিগত ২৮ রানে তামিম ইকবালের হাতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়েন অধিনায়ক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১.২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক-ওপেনার রেগিস চাকাবা (৪৩) ও ডিয়ন মায়ার্স (১১)।
এর আগে স্বাগতিকদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। তাদিওয়ানাশে মারুমানিকে (৮) ফিরিয়ে বাংলাদেশকে ব্র্যাকথ্রু এনে দেন দেশসেরা অলরাউন্ডার।
মারুমানি সাজঘরে ফেরার পর চাকাবা-টেলর মিলে ৫৪ বলে করেন ৪২ রানের জুটি।
মঙ্গলবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।