বিদেশি রাষ্ট্রের স্বার্থে লবিংয়ের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের ধনকুবের উপদেষ্টা টম ব্যারাককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে)।
৭৪ বছর বয়সী ব্যারাক নিউইয়র্কের একটি ফেডারেল কোর্টে সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত হন। সংযুক্ত আরব আমিরাতের হয়ে কাজের অভিযোগ আছে তার বিরুদ্ধে।
ব্যারাকের বিনিয়োগ করা কোম্পানির এক তরুণ কর্মকর্তাকেও একই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
একটি ইনভেস্টমেন্ট ফার্মের প্রতিষ্ঠাতা ব্যারাকের বিরুদ্ধে অভিযোগ, ট্রাম্পের নির্বাচনী প্রচারের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের হয়ে অবৈধভাবে লবিং করেছেন।
সাত পৃষ্ঠার অভিযোগ অনুসারে, ব্যারাকের কর্মী ২৭ বছর বয়সী ম্যাথিউ গ্রিমস, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক রশিদ সুলতান রশি আল মালিক আলশাহির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মার্ক লেসকো জানান, এই অভিযোগ ট্রাম্পসহ মার্কিন কর্মকর্তাদের বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই না।
অভিযুক্ত তিন ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের স্বার্থ উদ্ধার করতে চেয়েছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর প্রভাব খাটিয়ে।
ব্যারাকের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের মে মাসে ট্রাম্পের নির্বাচনী প্রচারের বক্তব্যে সংযুক্ত আরব আমিরাতের প্রশংসাসূচক ভাষা অন্তর্ভুক্ত করেছেন। ভাষণের একটি প্রাথমিক খসড়া আলশাহি আমিরাতি কর্মকর্তাদের কাছে পাঠান বলে অভিযোগ রয়েছে।