ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৩ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান ৬ জন।

করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সুমনা (৩৫), ত্রিশাল উপজেলার আব্দুল মজিদ (৭০), মনির হোসেন (৩২)।

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের এমদাদুল হক (৫০), রমেসা (১০০), ত্রিশাল উপজেলার সামাদ (৯০), জামালপুর সদরের রাজিয়া (৮৫), মাদারগঞ্জ উপজেলার মেরী (৫০) এবং নেত্রকোনা বারহাট্টা উপজেলার ফজরুনেসা (৬০)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৭৯ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২৬টি নমুনা পরীক্ষায় আরও ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫.২২ শতাংশ।

আরও পড়ুন...কঠোর বিধিনিষেধ পেছানোর গুঞ্জন সত্য নয়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী