এবারও বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রী ও শেখ মনির পক্ষে গরু কোরবানি করলেন কাজী সরোয়ার

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পক্ষে আল্লাহর নামে গরু কোরবানি করেছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন। 

বৃহস্পতিবার সকাল ১০টায় কালিয়া উপজেলার বাগুডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে  লক্ষাধিক টাকা মূল্যের গরুটি কোরবানি করেন। দীর্ঘ ১৩ বছর ধরে তিনি গরু কোরবানি দিয়ে আসছেন।  

কাজী সরোয়ার হোসেন বলেন, ‘২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পক্ষে আল্লাহর নামে গরু কোরবানি দিয়ে আসছি। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কারণেই এই কাজটি করে আসছি।  আল্লাহ পাক যদি আমাকে সুস্থ্ রাখেন ইনশাল্লাহ প্রতিবছরই কোরবানি করে যাবো।;

কোরবানি অনুষ্ঠানে কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা, নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী সালাউদ্দিন বশীর, কেন্দ্রীয় যুবলীগ নেতা নাদিম মাহমুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রবিউল ইসলাম, পওহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মাহবুব আলী খান, সাধারন সম্পাদক মুকিত মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।