জিম্বাবুয়ের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে হেরেছে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
হারারেতে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নেমে বাংলাদেশ। এর আগে সফরের একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে টাইগাররা।
প্রথম ম্যাচেও টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। শততম টি-টোয়েন্টিতে ৭ বল বাকি থাকতে ৮ উইকেটে জেতে মাহমুদউল্লাহরা।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ২০ বছর স্পিনার শামীম হোসেনের। টাইগাররা মাঠে নামছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। গোড়ালির চোটের কারণে মোস্তাফিজর রহমান ও লিটন দাস নেই। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে তাসকিন আহমেদ ও শামীমকে।
অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে জিম্বাবুয়েও। এনগারাবা ও মুসাকান্দার পরিবর্তে একদাশে এসেছেন চাতারা ও শাম্বা।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাবা (উইকেটরক্ষক), তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, মিল্টন শাম্বা, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ডিয়ন মায়ার্স, লুক জংওয়ে, ওয়েলিংটন, মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, তেন্দাই চাতারা।