খিলগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত

রাজধানীর খিলগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ২৩ বছর।শুক্রবার সন্ধ্যায় খিলগাঁও মস্তমাঝি মোড়ে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, সন্ধ্যা মস্তমাঝি এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয় অজ্ঞাতনামা ওই যুবক । সে ওই এলাকায় ভবঘুরে ভাবে থাকত। ঘাতক  মাইক্রোবাসটি পালিয়ে গেছে। মাইক্রোবাসটি জব্দ সহ নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।