ড. মুহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানালেন মির্জা ফখরুল

বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান অলিম্পিক লরেলে ভূষিত হওয়ায় নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল নোবেল জয়ী ইউনুসকে বলেন, এই অ্যাওয়ার্ড প্রবর্তনের পর আপনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ পুরস্কার পেয়েছেন। এর আগে শান্তিতে নোবেল জয় করে আপনি বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন, তেমনি ক্রীড়া জগতের সর্বোচ্চ এই সম্মান প্রাপ্তিতেও দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। আমি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।