বিএসএমএমইউ

গবেষণা কার্যক্রম বাড়ানোর নির্দেশ উপাচার্যের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

গতকাল শনিবার উপাচার্য কার্যালয়ে অবস অ্যান্ড গাইনি বিভাগের শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে এক সভায় তিনি এ নির্দেশ দেন। এ সময় উপাচার্য বলেন, চলতি বছরের অক্টোবরে স্বাস্থ্যবিধি মেনে  বিশ্ববিদ্যালয়ের গবেষণা দিবস ও মেলা উদযাপন করা হবে। রোগীদের জন্য উপকারী এমন গবেষণাকর্মকে যথাযথ মূল্যায়ন ও সংশ্লিষ্ট গবেষককে পুরস্কৃত করা হবে। বিজ্ঞপ্তি