বিধিনিষেধ অমান্য ৪৬ ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা

পটুয়াখালীর দুমকিতে কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করার দায়ে ৩৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে দোকান খোলায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।    

দুমকিতে গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী মাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ চরগরবদি খেয়াঘাট, বোর্ড অফিস বাজার, দুমকি থানাব্রিজ, নতুন বাজার, জামলা ও লেবুখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।