২৪ প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান এলাকা থেকে মো. আবদুর রাজ্জাক মন্ডল (৩৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৩-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। র‌্যাব বলছে, তার বিরুদ্ধে শুধু প্রতারণার ঘটনায় দায়ের হওয়া ২৪টি মামলা রয়েছে।

র‌্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কলাবাগান এলাকায় ২৪টি প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আবদুর রাজ্জাক মন্ডল অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ধরা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।