হ্যাটট্রিক সিরিজ জয়ের প্রত্যাশা

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর জিম্বাবুয়ে। দলটির অধিনায়ক সিকান্দার রাজা হুঙ্কার ছেড়েছেন এই সিরিজ জেতার। শেষ ম্যাচকে ফাইনাল ধরে সিকান্দার রাজা বলেন, ‘চ্যাম্পিয়ন খেলোয়াড়রা বড় ম্যাচেই তৈরি হয়। আমাদের দলের সবাই এই ম্যাচকে ফাইনাল ধরে নামবে।’ জিম্বাবুয়ানদের জন্য বড় ম্যাচটি বাংলাদেশের জন্যও বড় ম্যাচ। পুরো সিরিজে পিছিয়ে থেকে ম্যাচ জেতার যে ধারাবাহিকতা বাংলাদেশ দেখিয়েছে তার পুনরাবৃত্তি করতে পারেনি দ্বিতীয় টি-টোয়েন্টিতে। মাহমুদউল্লাহদের জন্য এই ম্যাচটি আবারও ফিরে আসার চ্যালেঞ্জ জেতার লড়াই। যার প্রমাণ রাখতে অতীতে ব্যর্থ বাংলাদেশ এই সিরিজে ‘ফিরে আসার’ ধারাবাহিকতা রাখতে পারবে। এই চ্যালেঞ্জের দিক থেকেই বড় ম্যাচ হয়ে পড়েছে আজকের লড়াই। ম্যাচ জিতলে টেস্ট, ওয়ানডের পর সংক্ষিপ্ত ফরম্যাটেও জিতে হ্যাটট্রিক সিরিজ জয়ের প্রত্যাশা থাকছে বাংলাদেশের।

আজ অলিখিত ফাইনালকে সেভাবেই দেখছে বাংলাদেশ। এক ম্যাচ হারেই নিজেদের খারাপ দল ভাবতে চান না মাহমুদউল্লাহ। দ্বিতীয় ম্যাচে পরিকল্পনার যে অভাবগুলো হয়েছিল তা ঠিক করতে চান এবার। সঙ্গে ক্যাচ পড়ার ভুলটাও শেষ করার লক্ষ্য তার। এ ম্যাচে ফিরতে পারেন লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে দারুণ ক্যাচ ধরা এবং ব্যাটিংয়ের পর শামীম হোসেনের একাদশে না থাকা কঠিন।

নিজেদের ক্রিকেট ইতিহাসে সম্ভবত প্রথমবার ফিরে আসার প্রমাণ দিয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এই সিরিজে ধারাবাহিকভাবে এই সাফল্য দেখাচ্ছে দল। যার কারিগর আফিফ হোসেন, নুরুল হাসান সোহান ও সাইফউদ্দিনরা। আগের ম্যাচে না পারার ব্যর্থতা তৃতীয় টি-টোয়েন্টিতে ঢাকার চ্যালেঞ্জ তাদের। সঙ্গে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহরা জ্বলে উঠলে জিম্বাবুয়েতে সিরিজের হ্যাটট্রিক করা কঠিন নয় বাংলাদেশের জন্য।