নবম-দশম শ্রেণি : বাংলা প্রথম পত্র

কবিতা : পল্লীজননী

বহুনির্বাচনী

১. রুগ্ণ ছেলের শিয়রে বসিয়া কে জাগিছে?

ক. বাবা                          খ. মা

গ. বোন                          ঘ. দাদা

২. কোথায় থেকে পচা পাতার ঘ্রাণ ভেসে আসছে?

ক. পুকুর                         খ. জলাশয়

গ. এদো ডোবা                ঘ. বাঁশবাগান

৩. ভনভন করে কীসের গান জমাট বেঁধেছে?

ক. দুঃখের                                  খ. বুনো মশকের

গ. বেদনার                                 ঘ. বুনো মাছির

৪. ছোট কুঁড়েঘরে কোনদিক দিয়ে শীতের বায়ু আসছে?

ক. জানলা দিয়ে              

খ. দরজা দিয়ে

গ. বেড়ার ফাঁক দিয়ে                    

ঘ. চালের ফাঁক দিয়ে

৫. মা নামাজের ঘরে কী মানত করে?

ক. কোরআন শরীফ                      খ. তবারক

গ. মোমবাতি                   ঘ. জায়নামাজ

৬. ছেলের আরোগ্য লাভের জন্য মা কোথায় দান মানত করে?

ক. মসজিদে                                খ. মন্দিরে

গ. দরগায়                                  ঘ. মাজারে

৭. মা কার কার কাছে ছেলের সুস্থতার জন্য প্রার্থনা করে?

i. আল্লাহ

ii. রসুল

iii. ইমাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                               ঘ. i, ii ও iii

৮. বাঁশবনে বসে কে ডাকে?

ক. বাদুড়                                    খ. ঘুঘু

গ. প্যাঁচা                                     ঘ. কানা কুয়ো

৯. বুনো পথে কুয়াশার মাঝে কে পথ চলে?

ক. বিড়াল                                   খ. কুকুর

গ. বাদুড়                        ঘ. জোনাকি

১০. ছেলে সুস্থ হলে কার সঙ্গে খেলতে যাবে বলে আবদার করে?

ক. জসীম                                    খ. মনোজ

গ. করিম                         ঘ. কামাল

১১. ছেলের কার ঝাড়ায় আরোগ্য লাভের কথা মাকে জিজ্ঞাসা করে?

ক. মন্টু মামার                  খ. সিদ্দিক জেঠার গ. রহিম চাচার                 ঘ. জামাল দাদার

১২. ছেলে সাত-নরি সিকায় কী বেঁধে রাখিতে বলে?

ক. গুড়ের পিঠা                

খ. তালের পিঠা

গ. ঢ্যাঁপের মোয়া             

ঘ. সন্দেশ

১৩. ছেলে মাকে কী যতœ করে রাখতে বলে?

ক. লাটাই                                    খ. ফুটবল

গ. সাইকেল                                 ঘ. গুলতি

উত্তর

১. খ, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. গ, ৬. গ, ৭. ক, ৮. ঘ, ৯. ঘ, ১০. গ, ১১. গ, ১২. গ, ১৩. ক