গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ১০ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৭ জন।
করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নিতু (২৫), ঈশ্বরগঞ্জ উপজেলার আছিয়া (৭৫), সোহরাব উদ্দিন (৭২), মুক্তাগাছা উপজেলার আবুল হোসেন (৬২), শেরপুর নালিতাবাড়ী উপজেলার আফরোজা (৪০), নকলা উপজেলার খাদিজা বেগম (৬৫), নেত্রকোনা সদরের মমতা (৫৫), কবির (৩০), জামালপুর দেওয়ানগঞ্জ উপজোলার গোলাম আযম (৫০) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার রতন মিয়া (৪৭)।
এছাড়াও উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের রেনু বালা (৫৫), রুস্তম আলী (৭০), দীনেশ চন্দ্র দাশ (৮০), ত্রিশাল উপজেলার আবুল কাশেম (৪৫), নান্দাইল উপজেলার মাওলানা আবু সাঈদ (৭৫), শেরপুর শ্রীবর্দী উপজেলার সাজেদা বেগম (৫০) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার সাথিয়া (৪৫)।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৭৮ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৯৯টি নমুনা পরীক্ষায় আরও ১৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৩২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৪৮৫ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ১৮৩ জন।