কঠোরতম বিধিনিষেধ: তৃতীয় দিনে ঢাকায় গ্রেপ্তার ৫৮৭

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোরতম বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানায়, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন অজুহাতে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করেছেন। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অভিযোগে ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করে।

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধ আরোপ করে সরকার।