বগুড়ায় মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ

বগুড়ার শাজাহানপুরে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল উত্তরপাড়া এলাকার ওই ঘটনায় গত শনিবার রাতে আজিজুল হক ওরফে তোতা মিয়া (৫৫) নামে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত তোতা মিয়া একই এলাকার ইসমাইল হোসেন প্রামাণিকের ছেলে। পেশায় ভ্যানচালক।

ধর্ষণের শিকার শিশুটির মা জানান, শনিবার দুপুরে নলকূপ থেকে আম ধুয়ে আনতে প্রতিবেশী তোতা মিয়ার বাড়িতে যায় শিশুটি। এ সময় মেয়েটিকে একা পেয়ে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণ করে তোতা মিয়া।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আর অভিযুক্ত তোতা মিয়াকে গতকাল রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।