২০০ স্থানে বসুন্ধরা গ্রুপের এমডির পশু কোরবানি

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেশের দুইশোরও বেশি স্থানে পশু কোরবানি দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। সেসব স্থানের দুস্থ, অসহায় ও এতিমদের মধ্যে কোরবানির পশুর গোশত বিতরণের ব্যবস্থা করেন তিনি। প্রতিবারের মতো এ বছরও তুলনামূলকভাবে অসচ্ছল এলাকাগুলোতে এ আয়োজন করা হয়। বসুন্ধরা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট ও বসুন্ধরা বিটুমিনের ডিলাররা এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি।