পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সংক্ষিপ্ত প্রশ্ন

১. কত সালে সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হন?

উত্তর : ১৭৫৬ সালে সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হন।

২. ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে?

উত্তর : ইংরেজরা।

৩. কত সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়?

উত্তর : ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়।

৪. কার নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়?

উত্তর : সিপাহি মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়।

৫. ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের প্রধান ফল কী ছিল?

উত্তর : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের প্রধান ফল ছিল রাজনৈতিক পরিবর্তন।

৬. সিপাহি বিদ্রোহের একটি কারণ লেখো।

উত্তর : কামান ও কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি সৃষ্টি।

৭. কত সালে বিদ্রোহী বাঙালি সিপাহিদের ফাঁসি দেওয়া হয়?

উত্তর : ১৮৫৭ সালে বিদ্রোহী বাঙালি সিপাহিদের ফাঁসি দেওয়া হয়।

৮. কোম্পানির শাসন বলতে কী বোঝো?

উত্তর : ১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত দীর্ঘ ১০০ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকেই কোম্পানির শাসন বলা হয়।

৯. ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন কে?

উত্তর : ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ।

১০. কোন কারণে বাংলার ওপর ইংরেজদের আগ্রহ বেশি ছিল?

উত্তর : বাংলার সম্পদের ওপর।

১১. ব্রিটিশদের কোন নীতির ফলে বাংলাদেশের মানুষের মধ্যে জাতিগত বৈষম্য সৃষ্টি হয়েছিল?

উত্তর : ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে।

১২. পলাশির যুদ্ধে জয়লাভের পরও ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসনক্ষমতা সরাসরি নিজেদের হাতে তুলে নেয়নি কেন?

উত্তর : দেশ পরিচালনায় ইংরেজদের অভিজ্ঞতা ছিল না। এ কারণে পলাশির যুদ্ধে জয়লাভের পরও ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসনক্ষমতা সরাসরি নিজেদের হাতে তুলে নেয়নি।

১৩. তিতুমীর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন কেন?

উত্তর : বাংলার মানুষের প্রতি ইংরেজদের অত্যাচারের জন্য তিতুমীর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন।

১৪. তিতুমীর কত সালে নিহত হন?

উত্তর : ১৮৩১ সালে তিতুমীর ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে নিহত হন।

১৫. তিতুমীরের আদর্শে উজ্জীবিত হয়ে তুমি কী কাজ করবে?

উত্তর : তিতুমীরের আদর্শে উজ্জীবিত হয়ে আমি কৃষক ও শ্রমিকদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করব।